শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বগুড়ায় সড়কে পৃথক ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়েসহ ৩ জনের

Reporter Name / ২১৫ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ও তার তিন বছরের শিশুকন্যাসহ তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এ দুর্ঘটনাগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মহিপুর জামতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে শাহ আলম (৩২) মেয়ে সেজদা আলম সামান্তাকে (৪) মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয়ে উপজেলার মহিপুর জামতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আমিনুল ইসলামের শ্বশুর বাবুল আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, উপজেলার বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামের অলোক সরকার (২০), জয়ন্ত সরকার (২০) ও শুভ সরকার (১৯) তিন বন্ধু মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের যমুনা নদী দেখতে যাওয়ার পথে ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আরোহী তিন বন্ধু।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করা হয়েছে। আহত শুভ সরকারের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে।

তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার মহিপুরের ফায়ার সার্ভিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে। দুপুর সাড়ে ১২টায় এখানে বগুড়াগামী লেন থেকে একটি প্রাইভেট কার ঢাকাগামী লেনে ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) গুরুতর আহত হন। উপজেলা ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। গাড়ি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!