শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

নরসিংদীতে বসতঘরে আগুনে ঘুমন্ত শিশুর মৃত্যু; নি:স্ব পরিবারকে বিএনপির অর্থ সহায়তা

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর চরাঞ্চল করিমপুরের রসুলপুরে বসতঘরে আগুনে অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শিশুর মৃত্যুর ঘটনায় নিঃস্ব পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। বুধবার (১২ মার্চ) বিকালে ওই শিশুর পিতা দরিদ্র জেলে মনির হোসেনের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান কাজল ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনির।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক  খায়রুল কবির খোকনের নির্দেশে এবং করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির আর্থিক সহায়তার এ উদ্যোগ গ্রহন করলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহোগিতায় নগদ দেড় লাখ টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদান করা হয়।

এর আগে খায়রুল কবির খোকনের নির্দেশ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ পরিদর্শন করেন। এসময় নি:স্ব জেলে মনির হোসেন সাথে ফোনে কথা বলেন খায়রুল কবির খোকন। তিনি ঘর নির্মাণ করতে সার্বিক সহযোগিতা নিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

এসময় করিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবু সরকার, সদস্য সচিব জুবায়ের খন্দকার, ছাত্রনেতা ইবনে আদেল শশী ও স্থানীয় কাইয়ুম শাজাহান, জামান মিয়া, মোসলেহ উদ্দিন মুসা, বিল্লাল হোসেন, এম এ কাইয়ুম মাস্টারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির বলেন, আমাদের নেতা খায়রুল কবির খোকনের নির্দেশে করিমপুর ইউনিয়ন বিএনপি ক্ষতিগ্রস্ত ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। পরিবারটিকে স্বাবলম্বী করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা তাদের পাশে থাকব।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ মার্চ) সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রসুলপুর ঈদগাঁপাড়ার জেলে মনির হোসেনের বসত ঘরে আগুন লাগে। এসময় ঘরে ভিতরে থাকা ৬ বছরের শিশু কন্যা সুরাইয়া আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।এ সময় শিশুটির পিতা মনির হোসেন মাছ ধরার কাজে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় মেঘনা নদীতে ছিলেন। শিশুটির মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজে বের হয়েছিলেন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও কিছুই রক্ষা করতে পারেনি এ আগে বসতঘরসহ সব পুড়ে চাই হয়ে যায়।

শিপ্র/শাহোরা/হার/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!