শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদনের  প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name / ১২৭ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩

জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহের নয়ানগরে নিহত মাছ ব্যববসায়ী মানিক মিয়া হত‍্যার ঘটনায় মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন প্রত‍্যাহার করে পূনঃ ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুলাই) দুপুরে জামালপুর শহরের একটি মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন  করেন নিহত মানিক মিয়ার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মানিক মিয়ার স্ত্রী মুর্শেদা বেগম।
লিখিত বক্তব্যে তিনি জানান-“ তার স্বামী মো. মানিক মিয়া নয়ানগরে মাছের ব্যবসা করতেন। গত বছরের ২৭ ডিসেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানিক মিয়াকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় তিনি বাদী হয়ে মো. কাসেদ বেপারী, মো. কাসেম বেপারী, মোছা. পারভীন আক্তার, মোছা  সুলতানা পরী ও মো. বেলায়েত হোসেনের নাম উল্লেখ করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।”
মুর্শেদা বেগম অভিযোগ করে বলেন- “আমার স্বামীকে প্রকাশ্য দিবালোকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের সুরতহাল রিপোর্টে তার স্বামীর শরীরে আঘাতের চিহ্ন থাকার বিষয়টি উল্লেখ রয়েছে। কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। ময়নাতদন্তকারী চিকিৎসক বিবাদী পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে এই মিথ্যা প্রতিবেদন দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি তার স্বামীর পুনঃ ময়নাতদন্তের দাবি জানান।”
নিহতের পরিবারের অভিযোগ- “মামলার আসামীরা আদালত থেকে জামিন নিয়ে এসে তাদেরকে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এ অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে নিহত মানিক মিয়ার স্ত্রীসহ সন্তানরা উপস্থিত ছিলেন।
শিপ্র/শাহোরা/আমালি/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!