শিরোনাম :
নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: একরামুল হক। এছাড়া আলোচনায় অংশ নেন সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক মো. রাশেদুল হাসান, মোমেন আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হান্নান ,উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. মাজদার হোসেন, উল্লাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো আতিকুর রহমান, এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, উল্লাপাড়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাসুম, মো. রিফাত আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!