শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ জনের যাবজ্জীবন

Reporter Name / ১০৯ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক 

চাঁপাইনবাবগঞ্জে সেমালী খাতুন নামে এক নারীকে ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে দণ্ডিত দুজনকে ১ লাখ টাকা ও ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত প্রাপ্তরা হলেন, ভোলাহাটের বালুটুঙ্গী গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার (৪২) ও মৃত মিয়ারুদ্দীনের ছেলে মুনসুর আলী (৪৮) এবং মুশরীভুজা গ্রামের আব্দুল করিমের ছেলে মফিদুল (৩৬)। এদের মধ্যে জাক্কার ও মফিদুলকে ১ লাখ এবং মুনসুরকে দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

নিহত সেমালী ভোলাহাটের ঘাইবাড়ী গ্রামের এন্তাজ আলীর মেয়ে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বলেন, ২০২০ সালের ১৭ আগস্ট সকালে ভোলাহাটের দলদলি রাঙ্গামাইটা বিলে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন সেমালী। পরদিন সকালে ওই বিলের ধানখেতের ভেতর একটি আমগাছের নিচে তার মাথা ছাড়া মরদেহ উদ্ধার হয়। মাথা পাওয়া যায় কিছুটা দূরে। এ ঘটনায় ওইদিন নিহতের মেয়ে শারাবনী বেগম ভোলাহাট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও ভোলাহাট থানার পরিদর্শক আনোয়ার হোসেন ২০২০ সালের ৩১ ডিসেম্বর ওই ৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!