শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বগুড়ায় আইএফআইসি ব্যাংক লুটা ; সিন্দুক ভেঙে নিয়ে গেছে ২৯ লাখ টাকা

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক    

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময়ে শহরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ব্যাংকে ম্যানেজারসহ দুই কর্মকর্তা আর দুই কর্মচারী মিলে চারজন এখানে কর্মরত। তবে এখানে ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে পুলিশ জানিয়েছে।

ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যায় কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এসে দেখে সিন্দুক ভেঙে টাকা নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের ওপর তলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশপ্রহরী ছিল না। এ ছাড়া এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

এর আগে, গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!