শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

রাজশাহীর প্রাক্তন এডিএম সাবিহা সুলতানার মৃত্যূ; বিভাগীয় কমিশনারের শোক

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ১ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা ও রাজশাহীর প্রাক্তন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা আর নেই। শনিবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ভারতের মুম্বাইয়ের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমা সাবিহা সুলতানা সর্বশেষ রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর্।

এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিভাগীয় কমিশনার বলেন, বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা সাবিহা সুলতানা দীর্ঘদিন ধরে জটিল ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৩১ মে) ভারতের মুম্বাইয়ের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে মরহুমা স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!