শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

চাটমোহরে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘অপ্রতিরোধ্য ১.০’

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ২৭ মে, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

পাবনার চাটমোহরে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অপ্রতিরোধ্য ১.০ অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর ডিবেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের মোট ২৪ টি দল অংশগ্রহণ করে।  সোমবার (২৭ মে) বিকেল ৪ টায় চাটমোহর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দল এই অবস্থানে থেকে বিতর্কের মূল বিষয়বস্তু হিসেবে নির্ধারিত ছিল। সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার এ ফাইনালে সরকারি দলের অবস্থানে ছিলেন নেভিএন্স ডিবেটিং সোসাইটি এবং বিরোধী দল হিসেবে  বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম অংশগ্রহণ করে। এ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দলের অবস্থানে থাক বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সেই সাথে সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হয় বিজিত দল নেভিএন্স ডিবেটিং ক্লাবের সদস্য সাকিব হাসান সিফাত। প্রতিযোগিতার ফাইনাল পর্বের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী ডিবেট ফোরামের সভাপতি মোনাসিব ফয়সাল তন্ময়, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি আমেনা আক্তার হীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ উজ্জ্বল মিয়া এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।

প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের বিতার্কিকদের ক্রেস্ট তুলে দেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদোয়ানুল হালিম’র সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শরিফ মাহমুদ সরকার সঞ্জু, চাটমোহর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, অধ্যাপক বায়েজীদ বোস্তামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চাটমোহর ডিবেট ক্লাবের সিনিয়র মডারেটর সাওদা জাহান রিশা।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!