শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই পণ্যের স্বীকৃতি; স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Reporter Name / ২৩৫ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যের স মিশে আছে পান। পানচাষীদের দিনরাত পরিশ্রমের ফলে তাদের ভাগ্যোন্নয়ন হয়েছে। মিলেছে জিআই পণ্যের স্বীকৃতি। রাজশাহীর মিষ্টি পান আজ বিশ্বে সমাদৃত। আর এই স্বীকৃতিই বলে দেয়, সরকার পল্লী মানুষের জীবিকায়নের ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উর্বর মাটির এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের সবাইকে সমবায়ভিত্তিক কৃষির উপর জোর দিতে হবে। এতে করেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব আমরা।

শনিবার (১৮ মে) সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক আয়োজিত পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে ওয়াদুদ দারা বলেন, বাংলাদেশের চরাঞ্চলেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে আমাদের কৃষি উদ্যোক্তা হতে হবে। কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রচুর ফসল ফলাতে গবেষণা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির মহাপরিচালক (গ্রেড-১) আ. গাফফার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ ও প্রকল্প পরিচালক মো. আলাউদ্দিন সরকার।

শিপ্র/শহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!