শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

বগুড়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুল খোলারঘর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, ‘গোকুলের খোলারঘর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কাজী লাইন নামক গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় হাইওয়ে পুলিশের টিম কাজ করছে।’

বাসে থাকা এক যাত্রী বলেন, ‘গাইবান্ধা থেকে হেলপার ছাড়াই বাস ছাড়া হয়। বাসে সুপারভাইজার আর চালক ছিল। মূলত হেলপার না থাকার কারণে এত বড় দুর্ঘটনা ঘটল।’

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!