শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

পাবনায় জমি নিয়ে বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২১

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে খাইরুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের আরও অন্তত ২১ জন আহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম চরগড়গড়ী আলহাজ্ব মোড় পশ্চিমপাড়ার মৃত নসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে, তারা হলেন- সাজু হুদী, জামাত ফকির, নাসিরউদ্দিন, জিল্লুর, ওলিউর রহমান, মজিদ, ইছাই প্রামাণিক, মো. মিঠুন, মোসলেম উদ্দিন, মানু প্রামাণিক, মো. খোকন প্রামাণিক ও নুর বেগম।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে জমিসংক্রান্ত বিরোধের জেরে ধরে দুই গ্রুপের লোকজনদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে গত দুই দিনে দুই গ্রুপের মধ্যে ছোটখাটো মারামারির ঘটনা ঘটে। এসব ঘটনার জের ধরে শুক্রবার বেলা ৩টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। আমরা (পুলিশ) ঘটনাস্থলে আছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব।’

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!