শিরোনাম :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বিএনপিসহ তিন অঙ্গসংগঠনের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

Reporter Name
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

বিএনপিসহ দলটির তিন অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময়সভা করেছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ মে) বেলা পৌনে ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এ মতবিনিময় সভা শুরু হয়।

মতবিনিময় সভায় বিএনপি এবং অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সারা দেশের জেলা ও মহানগরের শীর্ষ দুই নেতাসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ পাঁচ নেতা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মতবিনিময়সভায় সভাপতিত্ব করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন।

জানা গেছে, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category