শিরোনাম :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

কোনটা ভুল? এর দায় কার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

শিবপুর প্রতিনিধি

নরসিংদী শিবপুরে একটি বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন এবং আলোচনা সভার ব্যানারের লেখা নিয়ে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। চলছে আলোচনা সমালোচনা।

বুধবার (৬ মে) উপজেলার সৈয়দ নগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ে একই বিষয়ে দৃই জায়গায় দুই রকমের লেখায় এ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

জানা যায়, উপজেলার সৈয়দ নগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যদিয়ে নির্মাণের কাজের উদ্ভোধন করা হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটি নির্মাণ করবেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভিত্তি প্রস্তরের  ফলকে লেখা হয়েছে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার ব্যানারে লেখা হয়েছে সৈয়দ নগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। একই অনুষ্ঠানকে ঘিরে দুই জায়গায় দুই রকম লেখার ফলে এ নিয়ে উপস্থিত লোকজনদের মধ্যে মিস্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে করে বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতাই পরিচয় পাওয়া যায়।

বিষয়টি জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আলোচনা অনুষ্ঠানের ব্যানার আমি করিনি। সেইটি তৈরির দায়িত্ব নেয় বিএনপির এক নেতা। ব্যানারে ভাষাগত ভুল হয়েছে। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন  অনুষ্ঠানটির  সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অফিসিয়াল কাজে ঢাকায় থাকার কারণে উপস্থিত হতে পারেননি। তবে তার এই অনুপস্থিতিতে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার সভাপতিত্ব করার নিয়ম থাকলেও অনুষ্ঠানের সঞ্চালক সভাপতি হিসেবে ঘোষণা করা করেনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুহিনূর মিয়া। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সাবেক সিনিয়র শিক্ষক মতিউর রহমান মতিন মাস্টার, সমাজসেবক জাহিদ আহমেদ ভূঁইয়া, শিবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন জনকে বিভিন্ কথা বলতে শুনা গেছে। কেউ বলে উঠেন যেখানে এমপি ও জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপির এই দুই শূীর্ষ নেতার উপস্থিতিতে এ ধরনের ভুল সত্যি দু:খজনক।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category