শিরোনাম :
বেলাবোতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আটক: এলাকায় চাঞ্চল্য তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

৬ দফা দাবিতে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘শাটডাউন’ কর্মসূচি

Reporter Name / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নরসিংদী প্রতিনিধি

ছয় দফা দাবিতে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর হতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন কক্ষে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে ক্যাম্পাসে আলোচনা সভা ও বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিভিন্ন পলিটেকনিক প্রতিষ্ঠানসহ নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষ, অফিস কক্ষ, অধ্যক্ষের কক্ষসহ প্রধান ফটকে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করা হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

শিক্ষার্থীরা জানান, যত দিন পর্যন্ত তাদের ছয় দফা দাবি আদায় না হবে তত দিন পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া যেসব বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নিচ্ছেন না, তাদের নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে দেওয়া হবে না।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!