শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান রয়েছে প্রধানমন্ত্রী বেলাবোতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আটক: এলাকায় চাঞ্চল্য তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বেলাবোতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আটক: এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বেলাবো প্রতিনিধি

নরসিংদীর বেলাবো উপজেলার চর বেলাবো এলাকায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক ব্যবসায়ীকে আপত্তিকর অবস্থায় আটক করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে চর বেলাবো ব্রিজের নিচে নির্জন স্থানে স্থানীয় জনতা মো. অলিল মিয়া (৪০) নামের ওই ব্যবসায়ীকে আটক করে।

তিনি বেলাবো বাজারের কলেজ রোড এলাকার একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী এবং ‘অলিল এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অলিল মিয়ার সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে এলাকায় গুঞ্জন ছিল। ঘটনার রাতে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন যুবক তাদের আটক করে। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। ভিডিওতে অলিল মিয়াকে কিছু বিষয় স্বীকার করতে এবং বারবার দুঃখ প্রকাশ করতে শোনা যায়। তবে ঘটনার বিষয়ে তার দাবি, তিনি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। তার ভাষ্য অনুযায়ী, কয়েকজন যুবক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের আটক করে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।

এদিকে, প্রবাসীর স্বামীর অনুপস্থিতিতে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে আনার সমালোচনাও করছেন।

স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!