শিরোনাম :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

মাধবদীতে রেলওয়ের জমি দখল করে শিল্পকারখানা নির্মাণের অভিযোগ

Reporter Name
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মাধবদীতে রেলওয়ের পরিত্যক্ত জমি দখল করে অবৈধভাবে শিল্পকারখানা নির্মাণের অভিযোগ উঠেছে বিনয় দেবনাথ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নরসিংদী  সদর উপজেলার মাধবদীর চৌদ্দপাইকা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় নরসিংদী-মদনগঞ্জ রেলপথটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে সরকারিভাবে এটি বাতিল ঘোষণা করা হয়। এরপর থেকে ওই রেলপথটি সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং বর্তমানে সেখানে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করছে।
অভিযোগ রয়েছে, রেলওয়ের এই পরিত্যক্ত জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র দখল কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি বিনয় দেবনাথ নামের এক ব্যক্তি ওই জমির একটি অংশ দখল করে সেখানে শিল্পকারখানা গড়ে তোলার জন্য ইট-সিমেন্ট দিয়ে স্থায়ী স্থাপনা  নির্মাণ শুরু করেছেন। এতে করে সড়কের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসী জানান, দখলকৃত স্থানে দ্রুত গতিতে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে করে সরকারি সম্পত্তি বেদখল হওয়ার পাশাপাশি জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাছাড়া সড়কে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি নির্মাণাধীন শিল্প কারখানাটির সীমানা প্রাচীর বরাবর পড়ায় বৈদ্যুতিক খুঁটির মত প্রাচীরের ওই অংশটুকু গোলাকৃতি (অর্ধবৃত্ত) তোলা হয়। তবে বৈদ্যুতিক খুঁটির দুরত্ব খুব বেশী না হওয়ায় বড় ধরনের বিপদের আশঙ্কা করছে এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত বিনয় দেবনাথের সঙ্গে কথা বলতে মাধবদী বাজারে আনন্দ ইয়ার্ন ট্রোডিং নামে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গেলে ওই জমি তিনি রেলওয়ে কর্তৃপক্ষে কাজ থেকে লিজ এনেছেন বলে যান। তবে এব্যাপারে কোন কাগজপত্র দেখাতে পারেন নি। পরে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আগত সংবাদকর্মীদের ম্যানেজ করার চেষ্টা চালায়।
বিষয়টি স্থানীয় প্রশাসন নজরে এনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা এলাকাবাসীর। পাশাপাশি দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে কথা বলতে বাংলাদেশ রেলওয়ের ভূ সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলতে কমলাপুর রেলওয়ে ভবনে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরবর্তিতে সচিবালয়ের বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় গিয়ে কথা হয় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমানের সাথে। তিনি এবিষয়ে বলেন
শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category