শিরোনাম :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৪ জনের মৃত্যূ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচনে বিজয় উদযাপনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতায় চার জন নিহত হয়েছে।

বুধবার(৬ মে) পুলিশ ও দলীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়েছে।

২০১১ সাল থেকে রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন মোদির কড়া সমালোচক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জি।

আঞ্চলিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি)’র নেত্রী মমতা ব্যানার্জি নিজ আসনেও পরাজিত হয়েছেন। তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

পুলিশ জানায়, সোমবার ফল ঘোষণার পর রাজ্যের রাজধানী কলকাতায় প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

বিজেপি জানায়, তাদের দুই কর্মী নিহত হয়েছে।

অন্যদিকে টিএমসি বলছে, তাদের দুই কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সংঘর্ষে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category