শিরোনাম :
প্রেম করে ৪ গুণ কম বয়সী নারীকে বিয়ে: সমালোচনার জবাব দিলেন বৃদ্ধ প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে; ড. মঈন খান রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ কর্মকর্তাকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ীকে ৫ দিনের রিমান্ড  কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত মনোহরদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন গ্রামে ফিরল ফাইজা, জানে না বাবা-মা ও দুই বোন আর বেঁচে নেই বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন টঙ্গীতে ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে ২ দোকান থেকে ১০ লাখ টাকা লুট
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

মনোহরদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মনোহরদী প্রতিনিধি

সবুজ ছায়ায় গড়বো, বৃক্ষ রোপণ করবো” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫-এর অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ মো. শাহাদত হোসেন বিপ্লব।

গতকাল বুধবার (১১ জুন) দিনব্যাপী এই কর্মসূচির আওতায় খিদিরপুর ইউনিয়নের রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র, একাধিক স্কুল ও মাদ্রাসায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কৃষকদল নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলবে।

কৃষিবিদ বিপ্লব জানান, ভবিষ্যতেও পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বিস্তৃত করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা খ ম কামরুল ইসলাম,পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাদা আরমান মেম্বার, খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, খিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিমুদ্দিন, মনতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল বাকিউল ইসলাম, কৃষকদল নেতা রায়হান উদ্দিন বাচ্চু, ইউপি বিএনপি নেতা রাশেদ মানিক, শফিক মেম্বার, মহসিন কবির, রেজাউল, কালাম নেতা, রনি, মাসুদ রানা, এমরান মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!