শিরোনাম :
দীর্ঘ অভিযোগের পর বদলি মনসুর আহমেদের, স্বস্তির সঙ্গে শঙ্কাও নরসিংদী সদর হাসপাতালে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান রয়েছে প্রধানমন্ত্রী বেলাবোতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আটক: এলাকায় চাঞ্চল্য তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

অতিরিক্ত ‘মদপানে’ বগুড়ায় ৪ জনের মৃত্যু

Reporter Name / ১৯০ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

বগুড়ার শাজাহানপুরে অতিরিক্ত মদপানে চারজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরেকজনের চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আবদুল মানিক ও আল কাফির মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। পরদিন বুধবার রাতে মারা যান নাসিমুল ইসলাম। বর্তমানে রঞ্জু মিয়া (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া এলাকায় দুর্গাপূজার দশমীর রাতে তারা মদপান করে অসুস্থ হলে পড়লে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- একই এলাকার মিজানুর রহমান (৫০), নাসিমুল ইসলাম (২৭), আবদুল মানিক (২৫) ও আল কাফি (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া এলাকায় দুর্গাপূজার দশমীর রাতে মিজানুর রহমান, নাসিমুল ইসলাম, আবদুল মানিক, আল কাফি ও রঞ্জু মিয়া একসঙ্গে মদপান করেন। মদপান শেষে সবাই বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ ও ব্যবহৃত মদের উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!