শিরোনাম :
দীর্ঘ অভিযোগের পর বদলি মনসুর আহমেদের, স্বস্তির সঙ্গে শঙ্কাও নরসিংদী সদর হাসপাতালে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান রয়েছে প্রধানমন্ত্রী বেলাবোতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আটক: এলাকায় চাঞ্চল্য তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

বাঘাইছড়ির ৬টি কেন্দ্রে হেলিকপ্টারে যাবে ভোটের সামগ্রী

Reporter Name / ২০৫ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য রাঙামাটির ২৯৯ আসনে বাঘাইছড়ি উপজেলার ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে দূরবর্তী পাহাড়ের দুর্গম ৬টি ভোট কেন্দ্র দোসর, নিউলংকর, ভাইবোনছড়া, শিয়াল দাহ, তুইছুই ও বেটলিং কেন্দ্রে ভোট গ্রহনে সামগ্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যাবেন হেলিকপ্টারে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ জোন সদরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা এসময় উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার জানান, ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড ব্যবহার করে বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মারিশ্যা জোনের দায়িত্বপ্রাপ্ত ২টি কেন্দ্রসহ সাজেকের ৪টি কেন্দ্রে ভোট গ্রহনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও কর্মকর্তারা যাবেন হেলিকপ্টার যোগে।

এছাড়াও মারিশ্যা জোন বাঘাইছড়িতে ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখতে অন্যান্য বাহিনীর মতো বিজিবিও সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।

জোন কমান্ডার আরও বলেন, পাহাড়ি এলাকায় ভোটারদের জানমাল নিরাপদ ও হুমকি মোকাবেলায় বিজিবি নিয়মিত টহল জোরদার করেছে। পাশাপাশি ড্রোন, উন্নত যোগাযোগ সরঞ্জাম ও নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করবে। ইতোমধ্যে ২৭ বিজিবি মারিশ্যা জোন ৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে।

শিপ্র/শাহোরা/সাআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!