শিরোনাম :
দীর্ঘ অভিযোগের পর বদলি মনসুর আহমেদের, স্বস্তির সঙ্গে শঙ্কাও নরসিংদী সদর হাসপাতালে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান রয়েছে প্রধানমন্ত্রী বেলাবোতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ব্যবসায়ীকে আটক: এলাকায় চাঞ্চল্য তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

গাজীপুর-৩ আসন  খোলা মাঠে তাবু টানিয়ে  চলছে ভোট গ্রহণ

Reporter Name / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুর-৩ আসনে শ্রীপুর উপজেলায় খোলা মাঠে কাপড় দিয়ে তাঁবু টাঙ্গিয়ে ভোটকক্ষ তৈরি করে  ভোটগ্রহণ করতে দেখা গেছে একটি ভোটকেন্দ্রে। উপজেলার ১১২ নং কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রের এ দৃশ্য দেখা যায়।

উক্ত বিদ্যালয়ে পুরুষ ও মহিলা দু’টি ভোট কেন্দ্র স্থাপন করা হয। এর মধ্যে বিদ্যালয়ের একমাত্র ভবনে পুরুষ ভোটারদের ভোটগ্রহণ করা হলেও নারীদের ভোট নেওয়া হয় খোলা মাঠে তাবু টাঙ্গিয়ে তৈরি করা কেন্দ্র।

শহরের ঢুকতে দেখা যায়, শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে ১১২ নং কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে দুটি ভোট কেন্দ্র স্থাপন করা হলেও একটি মাত্র ভবন থাকায় সেখানে পুরুষদের ভোট গ্রহণ করা হয়।  তাই বাধ্য হয়ে খোলা মাঠে তাবু টাঙ্গিয়ে সেখানে নারীদের ভোট গ্রহণ করা হয়।

কেন্দ্রের সাথে রয়েছে বসতবাড়ি। স্থানীয় লোকজন প্রকাশ্যে ঘোরাফেরা করছে। স্থানীয়দের মতে এভাবে খোলা মাঠে অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোটগ্রহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্কুলের সীমানা বাউন্ডারি না থাকায় কেন্দ্রের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে আনসার সদস্যরা।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রের জন্য কোন ভবন নেই। একটি মাত্র ভবনে চলছে পুরুষ কেন্দ্রের ভোটগ্রহণ। কেন্দ্রের উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্যান্ডেল তৈরি করে কেন্দ্র বানানো হয়েছে। তৈরি করা কেন্দ্রে সকাল থেকে চলছে ভোট গ্রহণ। আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত সদস্যরা তৎপর রয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নাসির আহমেদ বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কর্ণপুর মহিলা কেন্দ্রে খোলা মাঠে কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণ করলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, কর্ণপুর বিদ্যালয় পর্যাপ্ত অবকাঠামো নেই। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সহ আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট কেন্দ্রে কোন অভিযোগ পাওয়া যায়নি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!