শিরোনাম :
আমি মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই ; ইঞ্জি.আশরাফ বকুল চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু ফরিদপুরের দুই উপজেলায় সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে আগুন চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণ গেল বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণে: ড. আব্দুল মঈন খান কোবে বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল  ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব; ভক্তদের মিলনমেলা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ লেখায় ৬-ক বা 5W1H এর ব‍্যবহার

Reporter Name / ১৩৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
সংবাদ লেখা বা পরিবেশন এরং প্রতিবেদনের ক্ষেত্রে ৬- ক বা 5W1H এর গুরুত্ব অপরিসীম। ৬- ক বা 5W1H এর ব‍্যবহার ছাড়া যে কোন সংবাদ বা প্রতিবেদন অসম্পূর্ণ থেকে যায়। সাধারণত সংবাদের ইন্ট্রো বা লিড এ ছোট করে এই ৬টি-ক এর মাধ্যমে বিষয়বস্তুকে উপস্থাপন করা হয়।
সৃষ্টির শুরু থেকেই মানুষের জানার আগ্রহ। আর এই জানতে চাওয়ার আগ্রহের কারণেই স্রষ্টা পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মীয়গ্রন্থে নানা প্রশ্নের জবাব দিয়েছেন। প্রাচীন বাংলার খনা বা লালন বা হাছন রাজা, আরবের খিজির বা প্রাচ্যের আর্যভট্র বা প্রাচীন গ্রীসের সক্রেটিস প্রশ্ন করতে অনুপ্রেরণা দিয়েছেন। এসবের ধারাবাহিকতায় ৬-ক এসেছে। তবে ৬ ক বা 5W1H এর প্রচলনের ক্ষেত্রে সবচেয়ে বহুল প্রচারিত নামটি হচ্ছে হারমাগোরাস অব টেমনোস। কিন্তু ২০১০ সালে স্লোয়ান নামের একজন গবেষক ৬ ক বা 5W1H এর আধুনিক রূপ প্রাপ্তিতে এরিস্টটলেরর রচনাকে উল্লেখ করেন।
প্রতিটি মানুষ কোন ঘটনা বা ব্যক্তি বা বস্তু, বা ধারণা বা অন্য যে কোন কিছুর বিষয়ে জানতে চায় কে, কী, কখন, কোথায়, কেন এবং কীভাবে এই বিষয়গুলো। এ ছয়টি শব্দের প্রথমে ‘ক’ রয়েছে বলেই এদের একসাথে বলা হয় ছয়-ক বা ষড়-ক । এদের ইংরেজি প্রতিশব্দের আদি অক্ষর যথাক্রমে ৫ টি ‘ডব্লিউ’ এবং একটি ‘এইচ’ হওয়ায় এদের বলায় ফাইভ ডব্লিউ ওয়ান এইচ (5W1H)। যেমন, আপনি হয়তো বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবসে একটি প্রতিবেদন করবেন। তাহলে এর ৬ ক যুক্ত সূচনা বা ইন্ট্রো হতে পারে এমন:
তবে প্রতিবেদন লেখার ক্ষেত্রে ৬-ক এর ধারবাহিকতা রক্ষা করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। প্রতিবেদন লেখার প্রয়োজনে আগেপিছে করা যেতে পারে। আবার কোন প্রতিবেদন লেখায় নাটকীয় ভাব আনতে কখনো এক বা একাধিক ক এর উপর পৃথক গুরুত্ব দেয়া হতে পারে।
সংবাদ লিখনে ৬-ক এর ধারাবাহিকতার ব‍্যবহার
*প্রথম ক বা W1 = Who =কে 
* দ্বিতীয় ক বা W2 = What = কী/কী 
* তৃতীয় ক বা W3 = When = কখন 
* চতুর্থ ক বা W4 = Where = কোথায় 
* পঞ্চম ক বা W5 = Why = কেন 
* ষষ্ঠ ক বা 1H = How = কীভাবে
এই ৬-ক বা 5W 1H ছাড়া যে কোন প্রতিবেদন অসম্পূর্ণ থেকে যায়। সাধারণত সংবাদের ইন্ট্রো বা লিড এ ছোট করে ষড়-ক এর মাধ্যমে বিষয়কে উপস্থাপন করা হয়। পরে বিস্তারিত এটি তুলে ধরা হয়। গবেষণায় দেখা গেছে, মানুষের কৌতূহল নিবারণের জন্য এই ষড়-ক ভীষণ কার্যকর একটি পদ্ধতি। একজন আদর্শ তথ্যদাতা, প্রতিবেদক, লেখক, গবেষক বা সাংবাদিক তাই ষড়-ক বা ফাইভ ডব্লিউ ওয়ান এইচকে মাথায় রেখে তথ্য সংগ্রহ, যাচাই, বাছাই, উপস্থাপন ও প্রকাশ করে থাকেন।
শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!