শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা স্কুলের সময় যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী সবুজের বুক জুড়ে হলুদ সূর্যমুখি; কৃষকের মুখে হাসি বিরল ভাইরাসে আক্রান্ত হয়ে শ্রবনশক্তি হ্রাস পেয়েছে অলকার নরসিংদী জেলা পরিষদ প্রশাসক হলেন তোফাজ্জল হোসেন পাহাড়ের ৩শ ফিট উঁচুতে পানি সংকট নিরসনে ডিপ টিউবওয়েল স্থাপন চাঁদপুরে হামে আক্রান্ত চিকিৎসাধীন ২৩ শিশু ; ৩ জনের মৃত্যূ গ্রিস উপকূলে নৌকা ডুবির ঘটনায় ঝরল ২২ প্রাণ; ১৮ জনই বাংলাদেশি এশিয়া ফার্মা এক্সপো-২০২৬’র উদ্বোধন: ফার্মাসিউটিক্যাল শিল্পে নতুন সম্ভাবনা নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

রায়পুরায় মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার; ৬ মাসের কারাদন্ডাদেশ

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আলামিন (৩৫) নামে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেফতারকৃত আলামিনের ৬মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাযপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ রানা।

তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিসহ কয়েকজন উপজেলার তুলাতুলি এলাকায় বেশ কিছুদিন ধরে মাদকদ্রব্য বেচাকেনাসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত রয়েছে। এতে এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এমন অভিযোগে তুলাতলি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের সহায়তাকারী পুলিশ সদস্যরা আলামিন নামে এক ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০/- (পাঁচশত টাকা ) অর্থদণ্ডসহ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ রানা বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!