নরসিংদী প্রতিনিধি
রোদ-বৃষ্টি, ঝড়-কনকনে শীত কিংবা ঘন কুয়াশা- কোনো বাধাই যেন তাকে থামাতে পারতোনা পত্রিকা নিয়ে পৌছে যেতেন ঠিক।।নিয়মিতভাবে সংবাদপত্র পৌঁছে দিতেন উপজেলার এ প্রান্ত অন্য প্রান্তে।বলছিলাম নরসিংদীর রায়পুরা উপজেলার সংবাদপত্র এজেন্ট বিশ্বনাথ সাহার কথা। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সংবাদপত্র নিয়ে ছুটে বেড়িয়েছেন উপজেলার নানা প্রান্তে।
উপজেলাময় নিরন্তর ছুটে চলা সেই প্রবীণ সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহার জীবনাবসান ঘটলো। এ দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি পরপাড়ে পাড়ি জমিযেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সংবাদপত্র বিক্রির সাথে যুক্ত এই মানুষটি আজীবন নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
রায়পুরার সংবাদ পত্র পরিবেশনে দীর্ঘ ৪৮ বছরের অক্লান্ত শ্রম দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন বিশ্বনাথ সাহা। কেবল সংবাদপত্র মানুষের পৌছে দেওয়াই নয়। সংবাদ লেখার বিষয়ে তার অদম্য ইচ্ছা ছিলো। তাইতো মাঝে কোন কোন সময় যাতে নিজ নামে পত্রিকার পাতা সংবাদটি ছাপা হয় সেজন্য সংবাদে তথ্য উপাত্ত নিয়ে ছুটে যেতে জেলা শহর নরসিংদীতে।পত্রিকা জেলা প্রতিনিধিকে দিয়ে সংবাদটি লেখাতেন বটে তবে তার সংবাদ লেকা খুটিনাটি বিষয়গুলঁ আয়ত্ব করার চেষ্টা করতেন তিনি।
তার এই চলে যাওয়া রায়পুরার সংবাদপত্র অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি কারন হয়ে থাকবে।
তার প্রয়াণে স্থানীয় সংবাদকর্মীরা শোাক প্রকাশ করে বলেন, বিশ্বনাথ সাহা শুধু একজন পত্রিকা বিক্রেতা বা সংবাদপত্রের এজেন্টই ছিলেন না, তিনি ছিলেন সংবাদ জগতের এক নিবেদিতপ্রাণ সহযোগী। তার মৃত্যুতে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
শিপ্র/শাহোরা/এমআই/