শিরোনাম :
প্রেম করে ৪ গুণ কম বয়সী নারীকে বিয়ে: সমালোচনার জবাব দিলেন বৃদ্ধ প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে; ড. মঈন খান রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ কর্মকর্তাকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ীকে ৫ দিনের রিমান্ড  কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত মনোহরদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন গ্রামে ফিরল ফাইজা, জানে না বাবা-মা ও দুই বোন আর বেঁচে নেই বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন টঙ্গীতে ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে ২ দোকান থেকে ১০ লাখ টাকা লুট
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

টঙ্গীতে ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে ২ দোকান থেকে ১০ লাখ টাকা লুট

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দুইটি দোকান থেকে ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিটন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার  করে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- রবিউল ইসলাম, শাফি মিয়া ও নয়ন ইসলাম রাজ।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, “মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।”

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!