নরসিংদী প্রতিনিধি
নরসিংদী রায়পুরায় অজ্ঞাত এক শিশুর (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি মেঘনা নদী ভাসতে দেখা যায়। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গোপিনাথপুর খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মির্জারচর নৌ-পুলিশ।
মির্জারচর নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা দিকে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গোপিনাথপুর খেয়াঘাট এলাকায় একটি শিশু মরদেহ মেঘনা নদীতে ভাসতেছে বলে খবর পায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
মির্জারচর নৌ-পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শামীম হোসাইন জানায়, মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় ৭/৯ বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছি। মরদেহের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
শিপ্র/শাহোরা/