শিরোনাম প্রতিদিন ডেস্ক

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ মে) পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি’র সভাপতি শমীক ভট্টাচার্য একথা নিশ্চিত করে জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, ৯ মে শনিবার সকাল ১০টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ অনুষ্ঠান আয়োজিত হবে।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

শপথের জন্য ৯ মে তারিখটি বেছে নেওয়ার পেছনে সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। কারণ এ দিনটি বাংলা পঞ্জিকা অনুযায়ী ২৫ বৈশাখ, যা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।

শমীক জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা ও নির্দেশে বিজেপি সরকারের নতুন শপথ গ্রহণের জন্য ওই দিন ধার্য করা হয়েছে।

শিপ্র/শাহোরা/