শিরোনাম :
স্বামীর সঙ্গে ভিডিও কলে বাকবিতাণ্ডা ; অভিনেত্রীর আত্মহত্যা সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস ৬ মাসের মধ্যে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি কি না, জানবেন কিভাবে নিউইয়র্কের সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশিসহ ৪ জনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, শান্তির জন্য সংলাপের আহ্বান হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের স্মারক শখের হাঁড়ি; এই শিল্পকর্ম বাঁচিয়ে রাখতে প্রাণান্তর চেষ্টা শিরীন শারমিনের রিমান্ড শুনানি ঘিরে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা লিবিয়ায় পাচারকারীদের নির্যাতনে যুবকের মৃত্যু; দালালের পরিবার লাপাত্তা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, শান্তির জন্য সংলাপের আহ্বান

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। যুদ্ধবিরতির এই উদ্যোগকে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের দিকে একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দেশটি সব পক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের আহ্বান জানিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এই সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগাবে।

বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয়।

বাংলাদেশ আরো পুনর্ব্যক্ত করেছে, সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!