শিরোনাম প্রতিদিন ডেস্ক
মাদারীপুরের লেকেরপাড়ে সমন্বিত সরকারি অফিস ভবনের লিফটে আটকে থাকার দেড় ঘণ্টা পর শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে ১০ তলা ভবনের এ ঘটনায় সবাই নিরাপদে বের করা হয়।
প্রাথমিক তথ্যানুযায়ী, বিকেল ৪টার দিকে সেলাই প্রশিক্ষণ নিতে আসেন ৭ নারী প্রশিক্ষণার্থী। এ সময় তাদের সঙ্গে একজন শিশুও ছিলেন।
লিফটে করে ওপরের তলায় ওঠার সময় হঠাৎ লিফটটি বিকল হয়ে যায়। এতে তারা লিফটের মধ্যে আটকা পড়ে চরম আতঙ্কের মধ্যে থাকেন। ফোনে সহায়তা চাওয়ার পর ফায়ার সার্ভিসকে জানানো হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টার দিকে সপ্তম ও অষ্টম তলার মধ্যবর্তী অংশ থেকে আটকা পড়া সবাইকে উদ্ধার করেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই শিশুসহ ৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সবাই সুস্থ আছেন।
শিপ্র/শাহোরা/