শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা স্কুলের সময় যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী সবুজের বুক জুড়ে হলুদ সূর্যমুখি; কৃষকের মুখে হাসি বিরল ভাইরাসে আক্রান্ত হয়ে শ্রবনশক্তি হ্রাস পেয়েছে অলকার নরসিংদী জেলা পরিষদ প্রশাসক হলেন তোফাজ্জল হোসেন পাহাড়ের ৩শ ফিট উঁচুতে পানি সংকট নিরসনে ডিপ টিউবওয়েল স্থাপন চাঁদপুরে হামে আক্রান্ত চিকিৎসাধীন ২৩ শিশু ; ৩ জনের মৃত্যূ গ্রিস উপকূলে নৌকা ডুবির ঘটনায় ঝরল ২২ প্রাণ; ১৮ জনই বাংলাদেশি এশিয়া ফার্মা এক্সপো-২০২৬’র উদ্বোধন: ফার্মাসিউটিক্যাল শিল্পে নতুন সম্ভাবনা নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

পাহাড়ের ৩শ ফিট উঁচুতে পানি সংকট নিরসনে ডিপ টিউবওয়েল স্থাপন

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

রাঙামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদু উপজেলার বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের তত্ত্বাবধানে স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনের লক্ষ্যে একটি সোলার ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে। যা সমতল থেকে ৩শ ফিট উঁচু।

সোমবার(৩০ মার্চ)  বিকালে উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদের সার্বিক দিকনির্দেশনায় মেজর আল জাকারিয়া জন আনুষ্ঠানিকভাবে ডিপ টিউবওয়েলের উদ্বোধন করেন।

ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে এ এলাকার প্রায় অর্ধ শতাধিক পাহাড়ি-বাঙালি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে মেজর আল জাকারিয়া জন বলেন, পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘ-মেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি বলেন, লংগদু জোন সর্বদা স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শিপ্র/শাহোরা/সাআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!