নরসিংদী প্রেসক্লাব
নরসিংদীর মনোহরদী প্রেসক্লাবের কার্যকরী কমিটি ২০২৬-২০২৮ সাল মেয়াদে গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পদে সর্বম্মতিক্রমে দৈনিক যুগান্তর ও ডেইলি অবজারভার’র মনোহরদী প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক পদে দেশ টেলিভিশন’র নরসিংদী প্রতিনিধি সুজন বর্মণ দীপ নির্বাচিত হন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন (দৈনিক মানবজমিন) ও মুহা. ইসমাইল হোসাইন খান (দৈনিক কালের কন্ঠ), সহ সভাপতি তাজুল ইসলাম বাদল (যায়যায়দিন) সহ-সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ (চ্যানেল এস), কোষাধ্যক্ষ মো.রায়হান উদ্দিন বাচ্চু (দৈনিক মুক্তখবর), সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ (দৈনিক নয়া দিগন্ত) সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া (একুশে টিভি), দপ্তর সম্পাদক রেজাউর রহমান (দৈনিক ভোরের দর্পন)।
কার্য নির্বাহী সদস্যরা হলেন, মোসাদ্দেক রহমান খান (দৈনিক সংগ্রাম), আসাদুজ্জামান নুর ( দৈনিক আমার দেশ) মো. মোজাম্মেল হক (দৈনিক সময়ের আলো), মো. কামরুল ইসলাম (দৈনিক কালবেলা) জেএম শাহজাহান মোল্লা (দৈনিক আমার বাংলার), ইমাম হোসেন রিপন (দৈনিক জনকণ্ঠ) মাহবুবুর রহমান সোহেল (দৈনিক সংবাদ) মোবারক হোসেন (দৈনিক বাংলাদেশ সমাচার), জাহিদুল ইসলাম (দৈনিক আজকের পত্রিকা) শরিফুল ইসলাম শামীম (বিজয় টিভি) ও মো. আব্দুল কুদ্দুস (দৈনিক ঢাকার ডাক)
নবনির্বাচিত মনোহরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ বলেন, আমাকে নির্বাচিত করায় মনোহরদী প্রেস ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলকে সাথে নিয়ে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাবো। ক্লাবের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি করা হবে। স্বচ্ছতা, ন্যায় ও দায়িত্বশীলতার সাথে প্রেস ক্লাবকে একটি আধুনিক, গতিশীল ও ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব।
মনোহরদী প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মো. হারুন-অর-রশিদ বলেন, আমাকে সভাপতি করায় প্রেস ক্লাবের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা উপজেলার সকল সাংবাদিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। ভবিষ্যতে আমরা প্রেসক্লাবের জন্য স্থায়ী ভবন নির্মাণ করতে চাই। যেখানে সাংবাদিকতার সকল আধুনিক সুযোগ সুবিধা থাকবে।
শিরোনাম প্রতিদিন’র দুই হিতৈষী সিনিয়র সাংবাদিক হারুণ অর-রশিদ ও তারুণ্যদীপ্ত সাংবাদিক সুজন বর্মণ দীপ যথাক্রমে সভপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের দু’জনকে ‘শিরোনাম প্রতিদিন’ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শিরোনাম প্রতিদিন বিশ্বাস করে প্রবীণ-নবীনের সমন্বয়ে গঠিত কার্যকরী কমিটির পথপ্রদর্শক এই দুই দক্ষ সংগঠকের হাত ধরে মনোহরদী প্রেসক্লাবে জেলার গণমাধ্যমকর্মীদের একটি মডেল সংগঠন হিসেবে পরিচিতি পাবে।
শিপ্র/শাহোরা/