শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

টয়লেটে পড়েছিল প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাসার টয়লেট থেকে নুরজাহান বেগম (৫০) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নুরজাহান বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী আবুল কালামের স্ত্রী, তিনি চার সন্তানের জননী

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের কলেজ পড়ুয়া মেয়ে নূর সুলতানা তানহা জানান, প্রতিদিনের মতো সকালে কলেজে চলে যাই। দুপুরে বাড়িতে ফিরে দেখি আমাদের দালানের দরজা বন্ধ। মাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আমার বাড়ির এক চাচাতো বোনের বাসায় দৌড়ে যাই। কিছুক্ষণের মধ্যে আবার ঘরের সামনে আসলে দেখি দরজা খোলা। এ সময় ঘরে ঢুকে দেখি টয়লেটে গলাকাটা অবস্থায় মা পড়ে আছে। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাদের সহায়তায় মাকে হাসপাতালে নিয়ে নিয়ে যাই।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, নূরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত ছিলেন। অনেক সময় দেখেছি এনজিওর লোকজন তাদের বাড়িতে এসে বসে থাকতেন টাকার জন্য।

ঘটনার দিন সকালেও তার বাড়িতে এনজিওর লোকজন আসেন। তবে কোনো এনজিও বা তাদের নাম তিনি বলতে পারেননি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ‘সংবাদ পেয়ে মৃত নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের গলায় গভীর জখমের চিহ্ন রয়েছে। এই বিষয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শিপ্র//শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!