শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

এবার টঙ্গী আ.লীগ কার্যালয়ে শোভা পেল ব্যানার ও উড়ল জাতীয় পতাকা

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটি ব্যানার শোভা পেতে ও জাতীয় পতাকা উড়তে দেখেছে স্থানীয়রা

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে নেতাকর্মী ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করেছে দলটির নেতাকর্মীরা।

এরপরেই ওই কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন’ লেখা সম্বলিত একটি ব্যানার  ঝুলতে দেখে স্থানীয়রা।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি মাদকসেবীদের দখলে চলে যায়।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরমধ্যেই হঠাৎ করে বৃহস্পতিবার আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন করে। তবে তাদের পরিচয় প্রকাশ করেননি প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, পরিত্যক্ত ভবনে ব্যানার লাগানোর বিষয়টি শুনেছি। কে বা কারা লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শিপ্র/শাহোরা/এসমি/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!