শিরোনাম :
প্রেম করে ৪ গুণ কম বয়সী নারীকে বিয়ে: সমালোচনার জবাব দিলেন বৃদ্ধ প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে; ড. মঈন খান রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ কর্মকর্তাকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ীকে ৫ দিনের রিমান্ড  কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত মনোহরদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন গ্রামে ফিরল ফাইজা, জানে না বাবা-মা ও দুই বোন আর বেঁচে নেই বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন টঙ্গীতে ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে ২ দোকান থেকে ১০ লাখ টাকা লুট
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

লেভান্তে বিরুদ্ধে দাপুটে জয়ে লীগের শীর্ষে  বার্সেলোনা

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

খেলাধূলা ডেস্ক

লা লিগার শিরোপা লড়াইয়ে আবারও পাল্টে গেল দৃশ্যপট। লেভান্তের বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের হোঁচট খাওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে কাতালানরা। এখন তাদের হাতে এক পয়েন্টের লিড।

মৌসুমের শুরুতে একই প্রতিপক্ষকে হারাতে শেষ মুহূর্তের গোলের প্রয়োজন হয়েছিল। কিন্তু এবার যেন একেবারে অন্য চেহারার বার্সা। পরপর দুটি হার আত্মবিশ্বাসে চিড় ধরালেও ন্যু ক্যাম্পে দলটি খেলেছে দৃঢ়তা আর ছন্দে ভর করে।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে সাজানো আক্রমণে এরিক গার্সিয়ার পাস পেয়ে মার্স বের্নাল প্রথম স্পর্শেই বল জালে পাঠান। শুরুতেই এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা।

এরপর সুযোগ আসে একের পর এক। রাফিনিয়া ও রবার্ট লেভানদোভস্কি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেননি। তবে আধাঘণ্টা পেরোতেই দ্বিতীয় গোল। লামিন ইয়ামাল, বের্নাল ও ক্যানসেলোর দারুণ সমন্বয়ে তৈরি সুযোগ থেকে ফ্রেঙ্কি ডি ইয়ং ছয় গজ বক্সে ভেসে আসা বল ঠেলে জালে পাঠান। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর লিগে গোল পেলেন নেদারল্যান্ডসের এই মিডফিল্ডার। শেষবার গোল করেছিলেন গত বছরের জানুয়ারিতে।

বিরতির পরও দাপট ছিল বার্সার। কর্নার থেকে ক্যানসেলো ও গার্সিয়ার হাফ চান্স, লেভানদোভস্কি ও দানি অলমোর প্রচেষ্টা; সব মিলিয়ে চাপ ধরে রাখে তারা। গোলরক্ষক ম্যাট রায়ান কয়েকটি সেভ করে ব্যবধান বাড়তে দেননি।

শেষ ২৫ মিনিটে কোচ হানসি ফ্লিক একসঙ্গে তিন পরিবর্তন এনে নতুন গতি যোগ করেন। মাঠে নামেন ফার্মিন লোপেজ, ফেরান তোরেস ও চোট কাটিয়ে ফেরা পেদ্রি।

ম্যাচের শেষ দশ মিনিটে লোপেজ যেন ঝড় তুলে দেন। প্রায় পঁচিশ গজ দূর থেকে বাঁ পায়ের প্রচণ্ড শটে বল জড়িয়ে যায় জালের কোণে। গোলরক্ষক রায়ান শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি। সেই গোলেই নিশ্চিত হয় বড় জয়।

এই জয়ে এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। টানা দুটি হারের পর এমন পারফরম্যান্স দলটির আত্মবিশ্বাসে নতুন প্রাণ সঞ্চার করেছে। এখন চাপটা রিয়াল মাদ্রিদের কাঁধে।

শিপ্র(শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!