শিরোনাম :
প্রেম করে ৪ গুণ কম বয়সী নারীকে বিয়ে: সমালোচনার জবাব দিলেন বৃদ্ধ প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে; ড. মঈন খান রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ কর্মকর্তাকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ীকে ৫ দিনের রিমান্ড  কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত মনোহরদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন গ্রামে ফিরল ফাইজা, জানে না বাবা-মা ও দুই বোন আর বেঁচে নেই বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন টঙ্গীতে ফাঁকা গুলি ও ককটেল ফাটিয়ে ২ দোকান থেকে ১০ লাখ টাকা লুট
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা; নিহত ১৮

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক

আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরের এই হামলা সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘ক্যাম্প ও আস্তানা’ লক্ষ্য করে চালানো হয়েছে বলে দাবি পাকিস্তানের।

আফগান তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে এর সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন সাতটি জঙ্গি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তবে আফগানিস্তান বলছে, একাধিক বেসামরিক ঘরবাড়ি ও একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি সন্ত্রাসী ক্যাম্প ও আস্তানায় ‘সিলেক্টিভ টার্গেটিং’ বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে তারা জানায়, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেট-খোরসান প্রদেশের জঙ্গিরা এসব আস্তানায় আশ্রয় নিয়েছিল।

পাকিস্তানের দাবি, চলতি মাসে রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে হামলা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে রমজান শুরু হওয়ার পর যে সব আত্মঘাতী হামলা হয়েছে, তার ‘প্রতিশোধমূলক জবাব’ হিসেবে তারা আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!