শিরোনাম :
নতুন মন্ত্রীসভার সদস্যদের জন্য প্রস্তুত ৩৭টি গাড়ি; ফোন যাবে সকালে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ: হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য আব্দুল্লাহ আল মামুন বিটিএমএ-এর মুখপাত্র নির্বাচিত সারোয়ার হোসেন মৃধা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সীতাকুণ্ডের মানুষের ঢল; চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী মেলা শুরু ধানের শীষে ভোট দেওয়ার খেসারত; আজও ভুলতে পারেনি সে স্মৃতি ধানের শীষে ভোট দেওয়ায় পাহাড়িদের নির্যাতন ও জোরপূর্বক টাকা আদায় চট্টগ্রামে হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী-পুরুষ গ্রেফতার নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পেতে পারেন ক্ষমতায় বসছে বিএনপি; প্রত্যাশা,‘আগামীর বাংলাদেশ হবে আরো উন্নত’
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সারোয়ার হোসেন মৃধা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে নরসিংদী কৃতি সন্তান আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি)ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮) এবং কাউন্সিল অধিবেশনে জেলার এই কৃতি সন্তান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এ নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম ও কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

নির্বচনে ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

১২১ সদস্যের ওই কমিটির নির্বাচনে সভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ এই তিনটি পদে একাধিক প্রার্থী থাকা নির্বাচন হয়। বাকি পদগুলো একের অধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেস আইনজীবী মামুনুর রশীদ রনী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মামুনুর রশীদ রনী।

সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. সারোয়ার হোসেন মৃধা বলেন, ‘ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তিনি নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব এবং সারা বাংলাদেশ থেকে আসা সম্মানিত কাউন্সিলরদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উনার রাজনৈতিক অভিভাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের প্রতি।

মো. সারোয়ার হোসেন মৃধা তার অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সততার সাথে সফল ভাবে সম্পন্ন করতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই। আশা করি, আমরা সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব, ইনশাআল্লাহ।

এদিকে জেলার এই কৃতি সন্তান সারোয়ার হোসেন মৃধা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যাযে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বার্তা ভেসে বেড়াচ্ছে।

নরসিংদী অন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায  শিরোনাম প্রতিদিন পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদককে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন!

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!