শিরোনাম :
নতুন মন্ত্রীসভার সদস্যদের জন্য প্রস্তুত ৩৭টি গাড়ি; ফোন যাবে সকালে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ: হার-জিতই গণতন্ত্রের সৌন্দর্য আব্দুল্লাহ আল মামুন বিটিএমএ-এর মুখপাত্র নির্বাচিত সারোয়ার হোসেন মৃধা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সীতাকুণ্ডের মানুষের ঢল; চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী মেলা শুরু ধানের শীষে ভোট দেওয়ার খেসারত; আজও ভুলতে পারেনি সে স্মৃতি ধানের শীষে ভোট দেওয়ায় পাহাড়িদের নির্যাতন ও জোরপূর্বক টাকা আদায় চট্টগ্রামে হোটেলে অভিযান চালিয়ে ১০ নারী-পুরুষ গ্রেফতার নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পেতে পারেন ক্ষমতায় বসছে বিএনপি; প্রত্যাশা,‘আগামীর বাংলাদেশ হবে আরো উন্নত’
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সারাদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি দুইদিন বন্ধ থাকবে দোকান ও শপিং মল

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সাধারণত নির্বাচনের দিন এমনিতেই সাধারণ ছুটি থাকে। এ ছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। ফলে নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিন ছুটি থাকছে।

ব্যবসায়ী মালিক সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারাদেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!