শিরোনাম :
চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু ফরিদপুরের দুই উপজেলায় সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে আগুন চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণ গেল বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণে: ড. আব্দুল মঈন খান কোবে বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল  ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব; ভক্তদের মিলনমেলা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে ফেসবুকে অপপ্রচার
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

আইসিইউতে থাকা স্বামীর জন্য দোয়া চাইলেন অভিনেত্রী বারিশা হক

Reporter Name / ৬৩ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক

অভিনেত্রী ও উপস্থাপিকা বারিশা হকের স্বামী, নাট্য নির্মাতা আলভী রায়হান সীমান্ত গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। বিষয়টি নিজেই জানিয়েছেন বারিশা হক।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ফেসবুকে এক পোস্টে বারিশা লেখেন, “আমার হাজবেন্ডকে হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই দোয়া করেন প্লিজ। আল্লাহ ভরসা।”

বারিশা জানান, সীমান্ত ডেঙ্গুতে আক্রান্ত, এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

বারিশা হক একাধারে উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভির কুইজ শো ও বিতর্ক অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে তার মিডিয়ায় পথচলা শুরু। পরে বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে প্রশিক্ষণ নেন।

উপস্থাপনা ও নৃত্যের পাশাপাশি তিনি অল্প সময়ে নাটকে অভিনয় করে জায়গা করে নেন শোবিজে। বর্তমানে অভিনয় ও মডেলিংয়ের চেয়ে ব্র্যান্ড প্রমোশন–সংক্রান্ত কাজেই বেশি সময় দিচ্ছেন বারিশা।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!