শিরোনাম :
চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু ফরিদপুরের দুই উপজেলায় সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে আগুন চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণ গেল বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণে: ড. আব্দুল মঈন খান কোবে বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল  ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব; ভক্তদের মিলনমেলা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে ফেসবুকে অপপ্রচার
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

“যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়; অভদ্ররা ভাবে, জবাবের ক্ষমতা নেই!”

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। জীবনের নানা উত্থান-পতন পেরিয়েও নিজের জায়গা ধরে রেখেছেন অভিনয় ও ব্যক্তিত্বের দৃঢ়তায়। দীর্ঘ অভিনয়জীবনে তিনি যেমন আলোচনায় থেকেছেন অভিনয়ের জন্য, তেমনি বিতর্ক ও ব্যক্তিগত কঠিন সময়ও সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন।

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংক্ষিপ্ত অথচ গভীর ভাবনা প্রকাশ করেন প্রভা। লেখেন, “যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!”

মাত্র কয়েকটি বাক্যেই প্রভা যেন তুলে ধরেছেন এক তীক্ষ্ণ সামাজিক বাস্তবতা। ভদ্রতা কখনো কখনো দুর্বলতা নয়—এটিই যেন বোঝাতে চেয়েছেন তিনি।

তার এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনুরাগীদের মাঝে। মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা, সমর্থন আর ভালোবাসায় ভরে যায় পোস্টটি। অনেকে লিখেছেন, “প্রভার কথায় আজকের সমাজের প্রতিচ্ছবি।” কেউ কেউ লিখেছেন—“ভদ্রতা আজ দুর্বলতা ভেবে ভুল করছে অনেকে।”

দীর্ঘ ক্যারিয়ারে প্রভা প্রমাণ করেছেন, সমালোচনা ও নীরবতাকে তিনি আলাদা করে নিতে জানেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি নিজের মত প্রকাশে সাহসী।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয়ে আসেন সাদিয়া জাহান প্রভা। অল্প সময়েই নাটকে নিজের অবস্থান তৈরি করেন তিনি। পাশাপাশি নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে—নিউ ইয়র্কের দ্য মেকআপ একাডেমি থেকে নিয়েছেন পেশাদার প্রশিক্ষণ।

চলতি বছর প্রভা প্রথমবারের মতো দুইটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, অন্যটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এ দুই সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!