শিরোনাম :
বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিহত  আত্মঘাতী হামলায় পাকিস্তানে নিহত ১৫ পুলিশ ঈদ উপলক্ষে ১১ মে থেকে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম সম্ভাবনাময় অঞ্চল; পার্বত্য মন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনের নামজারি বাণিজ্য; অভিযোগ সামনে এলে ভুল স্বীকার দুর্নীতি বিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিদ্বেশ্বরী গার্লস স্কুলের সাফল্য খালা বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু তামিলনাড়ুর রাজনীতিতে অনিশ্চয়তার অবসান; রাজ্যপালের অনুমোদন পেলেন থালাপতি ইউক্রেনের ড্রোন হামলায় নিহত করিমগঞ্জের রিয়াদ
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিহত 

Reporter Name
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি
বন্ধুদের সঙ্গে নরসিংদীর  ঘুরতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা। গেছে মাহির শাহরিয়ার নামে ঢাকার বি.এফ.শাহীন কলেজের এক শিক্ষার্থী। এর আগে মেঘনায় গোসলে নেমে নিখোঁজ থাকে মাহি নামে ওই শিক্ষার্থী।
সোমবার (১১ মে) বিকেল পৌনে চারটার দিকে প্রায় ৪ ঘন্টা নিখোঁজের পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কয়েক বন্ধুর সঙ্গে ট্রেনে চড়ে নরসিংদীতে আসে মাহির।
বিষয়টি নিশ্চিত করেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান।
নিহত মাহির শাহরিয়ার (১৭) ঢাকার বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এস এম মাকসুদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ঢাকা থেকে নিহত শিক্ষার্থীর অভিভাবক আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিখোঁজ মাহির বন্ধু ওয়ালী বলেন, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীতে বেড়াতে আসে।
পরে তারা শহরতলীর নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘুরতে যায়। সেখানে কয়েকজন শিক্ষার্থী মেঘনা নদীতে গোসল করতে নামে। এসময় এ সময় সাঁতার না জানায় মাহিরসহ তিনজন পানিতে তলিয়ে যেতে থাকে। তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করা গেলেও মাহির নিখোঁজ হন।
পরে সহপাঠীরা স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে চার ঘণ্টা পর মাহিরের মরদেহ উদ্ধার করে।
শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category