শিরোনাম :
আত্মঘাতী হামলায় পাকিস্তানে নিহত ১৫ পুলিশ ঈদ উপলক্ষে ১১ মে থেকে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম সম্ভাবনাময় অঞ্চল; পার্বত্য মন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনের নামজারি বাণিজ্য; অভিযোগ সামনে এলে ভুল স্বীকার দুর্নীতি বিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিদ্বেশ্বরী গার্লস স্কুলের সাফল্য খালা বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু তামিলনাড়ুর রাজনীতিতে অনিশ্চয়তার অবসান; রাজ্যপালের অনুমোদন পেলেন থালাপতি ইউক্রেনের ড্রোন হামলায় নিহত করিমগঞ্জের রিয়াদ কর্ণফুলীকে দখল ও দূষণমুক্ত রাখতে সাম্পান শোভাযাত্রা
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ঈদ উপলক্ষে ১১ মে থেকে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

পবিত্র ইদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন পণ্য বিক্রি করা হবে (শুক্রবার বাদে)। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন ৪০০ জন।

রবিবার (১০ মে) টিসিবির উপ-পরিচালক (বাণিজ্যিক) ও দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগরীসহ জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরীসহ জেলায় ২০টি, অন্য ৬টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ট্রাকে পণ্য বিক্রি হবে।

একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল ১৩০ টাকা লিটার দরে, ১ কেজি চিনি ৮০ টাকা দরে এবং ২ কেজি মসুর ডাল ৭০ টাকা কেজি দরে কিনতে পারবেন।

পণ্য কিনতে কোনো কার্ড লাগবে না। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন।

টিসিবি জানিয়েছে, এই কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির নিয়মিত কার্যক্রমও চলতে থাকবে।

ইদুল আজহা উপলক্ষে মে মাসে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীদের জন্য তেল, চিনি ও ডালের দাম ও পরিমাণ অপরিবর্তিত থাকবে।

ঈদের বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য পৌঁছে দিতে টিসিবির এই বিশেষ বিক্রয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category