শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা স্কুলের সময় যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী সবুজের বুক জুড়ে হলুদ সূর্যমুখি; কৃষকের মুখে হাসি বিরল ভাইরাসে আক্রান্ত হয়ে শ্রবনশক্তি হ্রাস পেয়েছে অলকার নরসিংদী জেলা পরিষদ প্রশাসক হলেন তোফাজ্জল হোসেন পাহাড়ের ৩শ ফিট উঁচুতে পানি সংকট নিরসনে ডিপ টিউবওয়েল স্থাপন চাঁদপুরে হামে আক্রান্ত চিকিৎসাধীন ২৩ শিশু ; ৩ জনের মৃত্যূ গ্রিস উপকূলে নৌকা ডুবির ঘটনায় ঝরল ২২ প্রাণ; ১৮ জনই বাংলাদেশি এশিয়া ফার্মা এক্সপো-২০২৬’র উদ্বোধন: ফার্মাসিউটিক্যাল শিল্পে নতুন সম্ভাবনা নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৮ বছর টিকাদান কর্মসূচি চালু

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকাদান কর্মসূচি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, গত ৮ বছর দেশে হামের টিকা দেওয়া হয়নি।

রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “মিজেলসের (হাম) রোগী অনেক বেড়েছে। ৮ বছর আগে শেষবার ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এরপর আর কোনো সরকার তা দেয়নি।”

তিনি জানান, হামের টিকা পুনরায় চালু করতে ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ক্রয় প্রক্রিয়াও অনুমোদিত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন সংগ্রহ করে টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।

চলতি বছরের ৪ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হামের রোগী শনাক্ত হয়। ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতা জারি করা হয়। গত ২৫ মার্চ রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে দেখা যায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। একশ শয্যার এই হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় দেড়শ রোগী। যার মধ্যে ৯০ শতাংশের বেশি হামে আক্রান্ত শিশু। জানুয়ারি থেকে হামে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলেও মার্চে তা মহামারিতে রূপ নিচ্ছে বলে জানান হাসপাতালের চিকিৎসকরা।

হামের রোগীদের স্বাস্থ্য সেবা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ইনশআল্লাহ আমাদের ঢাকাতে ডিএনসিসি ওয়ার্ডগুলো সব রেডি করা হয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ রেডি করা হয়েছে, উইথ ভেন্টিলেটর। শিশু হাসপাতালে করা হয়েছে। ঢাকা মেডিকেলে করা হয়েছে। মানিকগঞ্জ আট ইউনিটে করা হয়েছে। নর্থ বেঙ্গলে করা হয়েছে।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জায়গা না পেয়ে একাধিক শিশুর মৃত্যুর ঘটনার পর সরকার পাঁচটি ভেন্টিলেটর দান পেয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, “আজকে আমরা সেগুলো কালেক্ট করব। আগামীকাল (সোমবার) সকালে আমাদের সচিব রাজশাহী যাচ্ছেন, উনি চারটে নিয়ে যাবেন ওখানে; ওখানে দিয়ে আসবেন।”

ওষুধ প্রস্তুতকারকরা কিছুদিনের মধ্যে আরও ১২টির বেশি ভেন্টিলেটর সরকারকে দেবে বলেও জানান তিনি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!