শিরোনাম :
স্বামীর সঙ্গে ভিডিও কলে বাকবিতাণ্ডা ; অভিনেত্রীর আত্মহত্যা সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস ৬ মাসের মধ্যে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি কি না, জানবেন কিভাবে নিউইয়র্কের সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশিসহ ৪ জনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, শান্তির জন্য সংলাপের আহ্বান হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের স্মারক শখের হাঁড়ি; এই শিল্পকর্ম বাঁচিয়ে রাখতে প্রাণান্তর চেষ্টা শিরীন শারমিনের রিমান্ড শুনানি ঘিরে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা লিবিয়ায় পাচারকারীদের নির্যাতনে যুবকের মৃত্যু; দালালের পরিবার লাপাত্তা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

৬ মাসের মধ্যে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আগামী ছয় মাসের মধ্যে দেশের ১০ হাজারের উপর শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে বলেও জানান তিনি।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। এছাড়া দেড় হাজার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ করা হবে।

কারিগরি শিক্ষার প্রসারে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। ডিজিটাল বৈষম্য কমাতে দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়) ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইসিটি খাতে দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন ইউজিং ফ্লাটার, পাইথন প্রোগ্রামিং এবং এআই-ভিত্তিক ডিজিটাল মার্কেটিং বিষয়ে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সে আলোকে শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। একইসঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং পর্যায়ক্রমে মিড-ডে মিল চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে।

নারী শিক্ষার প্রসারে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারীকরণের বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!