খেলাধূলা ডেস্ক
হংকং সিক্সেসের প্লেট ফাইনালে জেতা ম্যাচ ফসকে বাংলাদেশ দলের। শেষ ওভারে জয়ের জন্য হংকংয়ের প্রয়োজন ছিল ৩০ রান। যেকোনো বোলারের বিপক্ষেই এই রান তোলা সহজ হওয়ার কথা নয়। কিন্তু স্বাগতিক ব্যাটার আইজাজ খান সে কাজ করলেন বেশ অনায়াসে। আকবর আলীর করা ইনিংসের শেষ ওভারে মেরেছেন ৫টি ছক্কা। ফলে বাংলাদেশের খলনাযক বনে গেলেন তিনি, অথচ ব্যাট হাতে এই আকবরই ১১ বলে ৫০ রানের ঝড়ো ব্যাটিংয়ে গড়েছেন রেকর্ড।আকবরের করা শেষ বলের ছক্কায় নিশ্চিত করেন জয়।
মং ককের মিশন রোড গ্রাউন্ডে প্লেট ফাইনালে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো হংকং। টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক অধিনায়ক বাবর হায়াত।
জিসান আলমের ৭ বলে ২৭, আকবর আলী ১৩ বলে ৫১ ও আবু হায়দারের ৮ বলে ২৮ রানের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ। মাত্র ১১ বলে ফিফটি করেন আকবর। ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ১টি চার। হংকংয়ের পেসার নাসরুল্লাহ রানা ১৯ রানে নিয়েছেন ২ উইকেট।
আইজাজ খানের ব্যাটিং তাণ্ডবে ১২১ রানের লক্ষ্য ৫ উইকেট হারিয়ে তাড়া করেছে হংকং। অথচ বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ওভারেই বাবর ও আনশি রাথকে গোল্ডেন ডাকে ফেরান আবু হায়দার। তিন নম্বরে নেমে ২১ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আইজাজ। ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ৪টি চার।
১০ বলে ২৮ রান আসে নিজাকাত খানের ব্যাট থেকে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে দারুণ বোলিং করেছিলেন আকবর। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিপক্ষে হজম করলেন ৫ ছক্কা! ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আবু হায়দার।
শিপ্র/শাহোরা/