শিরোনাম :
মাটির হাঁড়িতে টক দই; চারপাশে ছড়িয়ে পড়ে দুধ আর মাটির মিশ্র গন্ধ নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানের ভিতর, প্রাণ গেল ২ জনের প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার কে কোন দফতরের দায়িত্বে ? পটুয়াখালীতে মাত্র ১ টাকায় মিলছে সুস্বাদু ইফতার পবিত্র রমজান উপলক্ষে লংগদু জোনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে সাংবাদিক মোস্তফা খানের ‘একটি কলমের দাম’ প্রথম কার্যদিবসেই নরসিংদীতে মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ স্বাস্থ্য খাত হবে দুর্নীতিমুক্ত, এখানে কোনো সিন্ডিকেট থাকবে না; স্বাস্থ্য মন্ত্রী  রমজানে স্কুল বন্ধের ঘোষণা; কাল থেকে ছুটি শুরু নরসিংদীতে নামীদামি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে ‘বিউটি রুম বাই আফরিন’
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

স্বাস্থ্য খাত হবে দুর্নীতিমুক্ত, এখানে কোনো সিন্ডিকেট থাকবে না; স্বাস্থ্য মন্ত্রী 

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

দায়িত্ব পাওয়ার প্রথমদিনই  স্বাস্থ্য খাতকে  দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করার ঘোষণা দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।  এই খাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না বলে হুংকার ছাড়লেন স্বাস্থ্য মন্ত্রী।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি অবশ্যই স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করবো, সেই কারণেই আমি এখানে। এ মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট থাকবে না। আমাদের কাজে সিন্ডিকেটের কোনো প্রভাব পড়বে না। আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না ইনশাআল্লাহ।

স্বাস্থ্য খাতের অগ্রাধিকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দুর্নীতির ব্যাপারে আপনাদের আশ্বস্ত করি, স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত হবে। এখানে কোনো দুর্নীতি এবং সিন্ডিকেট থাকবে না।

আগামীদিনের পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুর্নীতিমুক্ত করব, স্বাস্থ্য সেবা উন্নত করব, মানুষের কাছে কীভাবে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায় সেটা খুঁজে বের করবো।

তিনি বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী আমাকে একটি গুরু দায়িত্ব দিয়েছেন। আমি যেদিন ওনার সন্তুষ্টি অর্জন করতে পারব, যখন দেশের মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারব, সেদিন আমি আমার তৃপ্তি বুঝতে পারবো।

নিজের চিকিৎসা দেশে করাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু হলেই বিদেশে যেতে হবে সেটা আমি বিশ্বাস করি না।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!