শিরোনাম :
মাটির হাঁড়িতে টক দই; চারপাশে ছড়িয়ে পড়ে দুধ আর মাটির মিশ্র গন্ধ নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানের ভিতর, প্রাণ গেল ২ জনের প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার কে কোন দফতরের দায়িত্বে ? পটুয়াখালীতে মাত্র ১ টাকায় মিলছে সুস্বাদু ইফতার পবিত্র রমজান উপলক্ষে লংগদু জোনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে সাংবাদিক মোস্তফা খানের ‘একটি কলমের দাম’ প্রথম কার্যদিবসেই নরসিংদীতে মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ স্বাস্থ্য খাত হবে দুর্নীতিমুক্ত, এখানে কোনো সিন্ডিকেট থাকবে না; স্বাস্থ্য মন্ত্রী  রমজানে স্কুল বন্ধের ঘোষণা; কাল থেকে ছুটি শুরু নরসিংদীতে নামীদামি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে ‘বিউটি রুম বাই আফরিন’
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী হলেন নরসিংদী-৪ থেকে চারবারের সাংসদ বকুল

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নবগঠিত বিএনপি সরকারের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন  নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে চতুর্থবারের মত নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সাথে শপথ গ্রহণ বাক্যপাঠ করেন।

এদিকে সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য মন্ত্রী হওয়ার খবরে তার নির্বাচনী এলাকা নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলার দলীয় নেতাকর্মীসহ তার সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। একে অপরকে মিষ্টিমুখসহ এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেন।

মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, ‘বিগত দিনে সরদার সাখাওয়াত হোসেন বকুল তার দক্ষতা ও সততার প্রমাণ দিয়েছেন, যা প্রশ্নাতীত। তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।’

আমিনুর রহমান আরো বলেন, ‘নরসিংদীবাসীর বিশ্বাস দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। নরসিংদীর উন্নয়ন ও আধুনিকায়ন সম্ভব হবে।

জরাজীর্ণ জনপদের চিত্র পাল্টে যাবে, এমনটাই নরসিংদীর মানুষের আকাঙ্ক্ষা ও দাবি।’
চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটন বলেন, ‘দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতার কারণে নরসিংদী জেলা উন্নয়নে পিছিয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থায় সীমাবদ্ধতা ও সামগ্রিক উন্নয়নে স্থবিরতা জেলাবাসীর দীর্ঘদিনের আক্ষেপ। সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটবে, ইনশাআল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি নরসিংদী-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ নিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল চতুর্থবারের মতো বিজয়ী হলেন।

সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

তিনি ১৯৯১ সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে একই দলের হয়ে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সেনাপ্রধান (অব.) লে. জেনারেল নূর উদ্দিন খানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!