শিরোনাম :
স্বামীর সঙ্গে ভিডিও কলে বাকবিতাণ্ডা ; অভিনেত্রীর আত্মহত্যা সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস ৬ মাসের মধ্যে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি কি না, জানবেন কিভাবে নিউইয়র্কের সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশিসহ ৪ জনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, শান্তির জন্য সংলাপের আহ্বান হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের স্মারক শখের হাঁড়ি; এই শিল্পকর্ম বাঁচিয়ে রাখতে প্রাণান্তর চেষ্টা শিরীন শারমিনের রিমান্ড শুনানি ঘিরে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা লিবিয়ায় পাচারকারীদের নির্যাতনে যুবকের মৃত্যু; দালালের পরিবার লাপাত্তা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

স্বামীর সঙ্গে ভিডিও কলে বাকবিতাণ্ডা ; অভিনেত্রীর আত্মহত্যা

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

বিনোদন ডেস্ক

বাইরের জগতের আলো আর মনের ভেতরের অন্ধকারের দূরত্ব যে কতটা, তা আবারও বুঝিয়ে দিয়ে গেল এক মর্মান্তিক মৃত্যু। চেন্নাইয়ের নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে তামিল টেলিভিশনের জনপ্রিয় মুখ সুভাষিণী বালাসুব্রমণ্যমের নিথর দেহ।

মাত্র কয়েক বছর আগেই শ্রীলঙ্কা থেকে স্বপ্নের শহর চেন্নাইয়ে পাড়ি দিয়েছিলেন নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখতে। কিন্তু সেই প্রতিভার পূর্ণ বিকাশের আগেই থমকে গেল সব।

প্রাথমিক তদন্তে পুলিশ বিষয়টিকে আত্মহত্যা বলে অনুমান করছে। জানা গিয়েছে, মৃত্যুর আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে বিবাদে জড়িয়েছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের সেই মনমালিন্য এবং মানসিক অশান্তিই কি তাকে চরম পথ বেছে নিতে বাধ্য করল? খতিয়ে দেখছে পুলিশ।

তবে এক সম্ভাবনাময় অভিনেত্রীর এমন অকাল প্রয়াণে টলিউড থেকে টলিউড— বিনোদন জগতের সব প্রান্তেই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সুভাষিণীর মৃত্যু কেবল একটি প্রতিভার বিদায় নয়, বরং গ্ল্যামার দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা নিঃসঙ্গতার এক করুণ আখ্যান।

সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ে সুভাষিণীর মৃত্যুর খবর জানাজানি হতেই শোকস্তব্ধ হয়ে পড়ে দক্ষিণ ভারতের টিভি ইন্ডাস্ট্রি। তবে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে মৃত্যুর ঠিক দু’দিন আগে তার করা শেষ ইনস্টাগ্ৰাম পোস্টটি। ৪ এপ্রিল শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ঘন অরণ্যের মাঝে শান্ত মেজাজে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। জীবনের এক সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে ক্যাপশনে লিখেছিলেন, “লাইফ লেটলি” (Life Lately)।

সেই হাসিমুখের ভিডিও এখন ভাইরাল, যা দেখে ভক্তদের দীর্ঘশ্বাস যেন থামছেই না। কেউ কেউ লিখেছেন, “পৃথিবী কেবল আমাদের বাইরের আলোটা দেখে, কিন্তু আমরা কতটা বোঝা বয়ে বেড়াচ্ছি তা কেবল আকাশের তারাই জানে।”

সূত্রের খবর, সান টিভির অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘কায়াল’-এ অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন সুভাষিণী। একজন নবাগত হিসেবে তামিল ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে তাকে প্রচুর লড়াই করতে হয়েছে। ছোট ছোট চরিত্রে অভিনয়ের পর ‘কায়াল’ ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!