শিরোনাম :
আমি মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই ; ইঞ্জি.আশরাফ বকুল চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু ফরিদপুরের দুই উপজেলায় সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে আগুন চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণ গেল বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণে: ড. আব্দুল মঈন খান কোবে বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল  ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব; ভক্তদের মিলনমেলা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি, ইকবালের ৫ উইকেটে ওপর ভর করে বাংলাদেশের জয়

Reporter Name / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

খেলাধুলা ডেস্ক

লক্ষ‌্যের পথে দারুণভাবে ছুটতে থাকা বাংলাদেশ প্রতিপক্ষকে চোখ রাঙানি দিচ্ছিল বড় জয়ের। কিন্তু হঠাৎ ছন্দ হারিয়ে খানিকটা পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবুও জয় ছিল নাগালে।

আফগানিস্তানের দেওয়া ২৬৬ রানের টার্গেট ছুঁতে হাতে ৬ উইকেট রেখে শেষ ২৪ দলে দরকার ৩৫ রান। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তখন শেষ রোমাঞ্চের অপেক্ষা। নখ কামড়ানো ম‌্যাচ দেখার অপেক্ষায় গোটা গ‌্যালারি। কিন্তু সব উৎসবে জল ঢেলে দেয় আলোর স্বল্পতা। পর্যাপ্ত আলোর অভাবে ম‌্যাচ পরিচালনা করতে পারেননি আম্পায়াররা।

তাতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের মন খারাপ হয়েছে। ডি/এল ম‌্যাথডে ৫ রানে এগিয়ে থাকায় বাংলাদেশ জিতে নেয় ম‌্যাচ। আলোর স্বল্পতার কারণে দুই দলের লড়াইয়ের শেষটা জমে না উঠলেও এর আগ পর্যন্ত লড়াইটা হয়েছে সেয়ানে সেয়ানে।

আফগানিস্তানের ব‌্যাটসম‌্যান উজাইরুল্লাহ নিয়াজাই ১৪০ রানের ইনিংস খেলে দলের হয়ে একাই লড়াই করেন। জবাবে বাংলাদেশের কালাম সিদ্দিকী করেন ১০১ রান। দলের আরেক তারকা ব‌্যাটসম‌্যান রিজান হোসেন অপরাজিত ছিলেন ৭৫ রানে। মূলত তার ব‌্যাটেই বাংলাদেশ জয়ের ছবি আঁকছিল।

বাংলাদেশ জিতলেও শেষের রোমাঞ্চটা দেখা হয়নি। এ ম‌্যাচে বাংলাদেশের জয়ের নায়ক পেসার ইকবাল হোসেন হোসেন। দ্রুত গতির বোলার ৫৭ রানে ৫ উইকেট নিয়ে আফগান শিবিরে কাঁপন ধরান। তার বোলিংয়ে পরাস্ত হয়ে শেষের দিকের অতিথি ব‌্যাটসম‌্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

১৪০ রানে অপরাজিত থাকা উজাইরুল্লাহ ১৬ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। বাংলাদেশের সেঞ্চুরিয়ান কালাম ১১৯ বলে ১১ চারে করেন ১০১ রান। বাংলাদেশের অধিনায়ক আজিজুল রানের খাতা খুলতে পারেননি। রিফাত বেগ করেন ২৬ রান।

একই মাঠে ৩১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম‌্যাচ অনুষ্ঠিত হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!