শিরোনাম :
স্বামীর সঙ্গে ভিডিও কলে বাকবিতাণ্ডা ; অভিনেত্রীর আত্মহত্যা সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস ৬ মাসের মধ্যে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি কি না, জানবেন কিভাবে নিউইয়র্কের সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশিসহ ৪ জনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, শান্তির জন্য সংলাপের আহ্বান হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের স্মারক শখের হাঁড়ি; এই শিল্পকর্ম বাঁচিয়ে রাখতে প্রাণান্তর চেষ্টা শিরীন শারমিনের রিমান্ড শুনানি ঘিরে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা লিবিয়ায় পাচারকারীদের নির্যাতনে যুবকের মৃত্যু; দালালের পরিবার লাপাত্তা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সিলেট প্রতিনিধি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে বিমানবন্দরের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগীয় কার্যালয়ের ইন্সপেক্টর যিশু তালুকদার।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

এ বিষয়ে সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, রবিবার রাত ১১টা ৩৫ মিনিটে তাদের কাছে সংবাদ আসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, আগুনে হতাহত হওয়ার সংবাদও পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে মহানগর পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি এসি পুড়ে যায় ও প্রচুর ধোয়া সৃষ্টি হয়।

বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, হঠাৎ করেই সার্ভার রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরও সার্ভার রুমে প্রচুর ধোঁয়া ছিল। সার্ভার রুম হওয়ায় এখানে সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত রুমসহ অন্যান্য যন্ত্রপাতির সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি।

শিপ্র/শাহোরা/এহো/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!