শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অসংখ্য হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে জানান সম্পাদকরা। বিবৃতিতে বলা হয়, এসব মিথ্যা মামলায় এখনো অনেক সাংবাদিক কারাবন্দি। অনেকে আদালতে নিয়মিত হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। ফলে তাদের স্বাভাবিক পেশাগত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ ক্ষুণ্ন হচ্ছে।

সম্পাদক পরিষদ জানায়, অন্তর্বর্তী সরকারের কাছে একাধিকবার সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহার এবং হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছিল। মামলাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণসাপেক্ষ অভিযোগ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন এবং স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত বলে মত দেন সম্পাদকরা। বিবৃতিতে বলা হয়, ন্যায়বিচারের স্বার্থে যথাযথ অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন। তবে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!